Saturday, April 4, 2026

ভাইঝির বিয়েতে পাগড়ি পরা সচিনের ছবি মুহূর্তে ভাইরাল 

Date:

Share post:

দাদার মেয়ের বিয়েতে সম্পূর্ণ অন্য সাজে দেখা গেল মাস্টার ব্লাস্টারকে। ভাইঝির বিয়েতে সচিন রমেশ তেন্ডুলকর  শুধু ঐতিহ্যবাহী পোশাকই পরলেন না, মাথায় বেঁধে নিলেন পাগড়ি। নিজের পাগড়ি পরার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন সচিন।মুহূর্তে তা ভাইরালও।

দাদা নীতিন তেন্ডুলকরের মেয়ের বিয়েতে উপস্থিত হয়েছিলেন সচিন। তাঁকে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছিল । বিয়ের আগে সচিন তেন্ডুলকরও ঐতিহ্যবাহী স্টাইলে মাথায় পাগড়ি বেঁধেছিলেন। নিজের সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সচিন নিজেই ব্যাখ্যা করে লিখেছেন, ‘দাদা নীতিনের মেয়ের বিয়ে। তাই পাগড়ি পরা।’ ভিডিও দেখে খুনসুটি করতে ছাড়েননি যুবরাজ সিংহ। তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘আরে সচিন কুমার যে…’।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে, প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর  বলছেন যে, আজ তাঁর বড় ভাই নীতিন তেন্ডুলকরের মেয়ের বিয়ে এবং সেই কারণেই তিনি মাথায় পাগড়ি বাঁধছেন। কারণ এটা হল ট্র্যাডিশন ।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...