Tuesday, June 16, 2026

ক্লাসরুমে বসেই চলছে মদ্যপান! একাদশ শ্রেণির ছাত্রদের ‘দাদাগিরিতে’অচলাবস্থা সরিষা হাইস্কুলে

Date:

Share post:

ক্লাসের মধ্যেই চলছে দেদার মদ্যপান (Alcohol consumption)। স্কুলের যেখানে সেখানে গুটখার পিক ফেলা থেকে শুরু করে ক্লাসরুমের পাখার ব্লেড দুমড়ে মুচড়ে দেওয়া ,প্রতিদিনই একের পর এক নক্কারজনক ঘটনা ঘটছে। আর এই নিয়েই এবার উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার সরিষা হাইস্কুল (Sarisha High School)। স্কুলের একাদশ শ্রেণির জনা কয়েক ছাত্রের (Students) দাদাগিরিতে রীতিমতো প্রাণ ওষ্ঠাগত শিক্ষক-শিক্ষিকাদের। বকাবকি হোক বা কড়া শাসন সবকিছু করেও ছাত্রদের বাগে আনা সম্ভব হচ্ছে না। দিনে দিনে স্কুলে তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।

দক্ষিণ ২৪ পরগণার সরিষা হাইস্কুল (Sarisha High School) চত্বরেও ঘটনায় নিন্দায় সরব নেটিজেনরা। যাঁদের বিরুদ্ধে অভিযোগ সেই একাদশ শ্রেণির ছাত্ররা ক্লাসে নানারকমের কুকর্ম করে বলে জানাচ্ছেন শিক্ষকরা। শুধু ক্লাসরুমে মদ্যপানই নয়, খাতায় ইঙ্গিতপূর্ণ অশ্লীল মন্তব্য লেখা থেকে শুরু করে অন্য ক্লাসের ছাত্রীদের বিরক্ত করার ঘটনাও ঘটছে নিত্য দিন। স্কুলের কাউকেই তোয়াক্কা করেন না এই ছাত্ররা বলে উঠছে অভিযোগ। শিক্ষকরা বাধা দিতে গেলে তাঁদের যথেষ্ট অপমানিত হতে হয় বলে জানা যাচ্ছে। ক্লাস ইলেভেনের ছাত্রদের এমন কর্মকাণ্ডে রীতিমতো অতিষ্ঠ হয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা (Teachers)। ছাত্রদের এমন কাণ্ডের পেছনে প্রাক্তন ছাত্রদের মদত রয়েছে বলে মনে করা হচ্ছে। শিক্ষকরা শিক্ষিকারা একত্রিত হয়ে ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছেন। চিঠি পেয়ে দ্রুত অভিভাবকদের সঙ্গে বৈঠকের (Meeting)আশ্বাস দেওয়া হয়েছে। অবিলম্বে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে যথোপযুক্ত পদেক্ষেপ নেওয়া না হলে ক্লাস বয়কটের রাস্তাতেও হাঁটতে পারেন শিক্ষক-শিক্ষিকারা বলে জানা যাচ্ছে। তবে স্কুলের প্রধান শিক্ষক এখনই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তিনি সাফ জানিয়েছেন, অভিভাবকদের সঙ্গে কথা বলার পরই তিনি এই বিষয়ে মন্তব্য করবেন।

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...