Tuesday, June 16, 2026

সুষ্ঠু পরিবহন ব্যবস্থায় হোয়াটসঅ্যাপ চালুর ভাবনা স্নেহাশিসের, ভূমিপুত্র পরিবহনমন্ত্রীকে পেয়ে বেজায় খুশি কানাইপুর

Date:

Share post:

রাজ্যের কোন্নগর কানাইপুরের ভূমিপুত্র স্নেহাশিস চক্রবর্তী। বেজায় খুশি কানাইপুর পঞ্চায়েত এলাকার মানুষেরা। বুধবার, বিকেলে সেই স্নেহাসিস চক্রবর্তীকে (Snehashis Chakraborty) কানাইপুর পঞ্চায়েতের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হল। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে তার সঙ্গে চাপদানির বিধায়ক অরিন্দম গুইন এবং উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিককেও (Kanchan Mallick) সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, রাজ্যের পরিবহন ব্যবস্থা যাতে আরও উন্নত হয় তার জন্য নিরলস চেষ্টা করবেন তিনি।

জেলায় যে রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটিগুলি রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে বলে জানান স্নেহাশিস চক্রবর্তী। স্বচ্ছ ভাবে এই আরটিএ-গুলি চলে তার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করার চিন্তা ভাবনা করছেন বলে জানান পরিবহনমন্ত্রী। এই গ্রুপে রাজ্যের যে কোন মানুষ তাদের তাদের গাড়ির রেজিস্ট্রেশন ট্যাক্স-সহ অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলি যাতে সহজ ভাবে তার পরিষেবা পান তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। নিদিষ্ট অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এদিনের অনুষ্ঠানের মুখ্য আয়োজক কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব। তিনি বলেন, তাঁরা আশা করব পরিবহনমন্ত্রী হিসেবে রাজ্যের পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু ও গতিশীল করবেন স্নেহাশিস। কানাইপুর হাই স্কুল থেকে কানাইপুর পঞ্চায়েত অফিস পর্যন্ত শোভাযাত্রা করে স্নেহাশিস চক্রবর্তীকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং উত্তর পাড়া পুরসভার প্রধান দিলীপ যাদব, শ্রীরামপুর পুরসভার প্রধান গিরিধারী সাহা এবং বৈদ্যবাটি পুরসভার প্রধান-সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

আরও পড়ুন- ক্লাসরুমে বসেই চলছে মদ্যপান! একাদশ শ্রেণির ছাত্রদের ‘দাদাগিরিতে’অচলাবস্থা সরিষা হাইস্কুলে

 

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...