Saturday, April 4, 2026

নূপুরের বিরুদ্ধে দায়ের সমস্ত মামলা দিল্লিতে স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

পয়গম্বরকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যের জন্য দেশের নানা প্রান্তে এফআইআর(FIR) দায়ের হয়েছিল বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার(NupurSharma) বিরুদ্ধে। এবার সেই সমস্ত মামলা একত্রিত করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত(Supreme court)। আদালতের তরফে জানানো হয়েছে, সবকটি মামলার স্থানান্তর করতে হবে দিল্লিতে।

নূপুরের বিতর্কিত মন্তব্যের জন্য দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর ও অসম পুলিশের তরফে দায়ের হয়েছিল মামলা। এই সমস্ত মামলায় গ্রেফতারের ওপর স্থগিতাদেশ যে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন ওই বিজেপি নেত্রী। পাশাপাশি মামলাগুলিকে একত্রিত করারও আবেদন জানান তিনি। এ প্রসঙ্গে নূপুরের যুক্তি ছিল প্রাণহানির আশঙ্কা রয়েছে তাঁর। ফলে ভিন রাজ্যে গিয়ে আইনি লড়াই লড়া তার পক্ষে সম্ভব নয়। বহিষ্কৃত বিজেপি নেত্রীর আবেদনের ভিত্তিতে এদিন শীর্ষ আদালতের তরফে জানানো হয়, তার বিরুদ্ধে দায়ের হওয়ার সমস্ত মামলা দিল্লিতে স্থানান্তরিত করতে হবে। অর্থাৎ নুপুরের বিরুদ্ধে বিরোধী শাসিত রাজ্যগুলির পুলিশ আর তদন্ত করতে পারবে না। এমনকী, দিল্লির বাইরে অন্য রাজ্যে গিয়ে হাজিরাও দিতে হবে না তাঁকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...