Thursday, June 25, 2026

SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলা: এসএসসির প্রাক্তন ২ উপদেষ্টাকে গ্রেফতার করল সিবিআই

Date:

Share post:

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। বুধবার, এসএসসির প্রাক্তন ২ উপদেষ্টাকে গ্রেফতার করল সিবিআই (CBI)। দফায় দফায় জেরা করার পরে শান্তিপ্রসাদ সিন্‌হা (Shantiprasad Sinha) এবং অশোক সাহাকে (Ashok Saha) গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর দায়ের করা এফআইআরে প্রথম নামই ছিল শান্তিপ্রসাদের। চতুর্থ নাম ছিল অশোক সাহার।

সিবিআই সূত্রে খবর, বুধবার, দফায় জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরই এসএসসির প্রাক্তন ২ উপদেষ্টাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন শান্তিপ্রসাদ সিন্‌হা এবং অশোক সাহা। তথ্য গোপন করছিলেন। এবার তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...