Monday, May 18, 2026

Today market price : আজকের বাজার দর

Date:

Share post:

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মতোই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। সেই সঙ্গে লেয়ার মুরগি ২৭০ টাকা, দেশী মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।

অন্যদিকে কাঁচা বাজার ঘুরে দেখা গেছে সবজিও বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে বরবটি ৫০ থেকে ৬০ টাকা কেজি, বেগুন ৪০ টাকা, কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা, করোলা ৫০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, পটল, ঢেঁড়স, ঝিঙে প্রতি কেজি ৩০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা (আকারভেদে), মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, ধন্দুল ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আদা ও রসুনেরও দাম কেজিপ্রতি কিছুটা বেড়েছে। বর্তমানে চাইনিজ আদা বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ৯০ টাকা।বাজার ঘুরে দেখা গেছে, দেড় থেকে ২ কেজি ওজনের কাতলা ৩০০-৩৫০ টাকা; ২ থেকে ৪ কেজি ওজনের কাতলা ৪০০-৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৬০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার টাকা, বড় সাইজের বোয়াল ৭০০ টাকা, ছোট সাইজের বোয়াল ৫০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, ৩ কেজি ওজনের দেশি রুই ৫৫০ টাকা, ছোট রুই ৩০০-৩৫০ টাকা, গ্রাস কার্প ২৫০-৩০০ টাকা, পাঙ্গাশ মাছ ১৮০-২২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আড় ৭০০-৮০০ টাকা, বাছা মাছ ৬০০ টাকা, পাবদা ৫০০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা, চিতল ৬০০ টাকা, কৈ ২৫০-৩৫০ টাকা, শোল ৫০০ টাকা, দেশি মাগুর ৬৫০ টাকা, চাষের শিঙি ৫০০ টাকা ও টাকি মাছ ৪৫০ টাকা। খাসির মাংস – ৮০০ টাকা কেজি।

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...