Tuesday, April 7, 2026

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আটক করল CBI

Date:

Share post:

যেমনটি মনে করা হচ্ছিল তেমনটি ঘটল। এবার গরুপাচার মামলায় আটক করার হল অনুব্রত মণ্ডল। তদন্তে লাগাতার অসহযোগিতার অভিযোগে তাঁকে আটক করল CBI।



আরও পড়ুন: CBI-কে বিস্ফোরক চিঠি অনুব্রতর! তদন্তকারী অফিসারকে নিয়ে কী জানালেন তিনি?

সূত্র্রের খবর, বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে দুর্গাপুরে CBI-এর অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আজই তাঁকে তোলা হতে পারে আসানসোল আদালতে। পরে কলকাতার নিজাম প্যালেসেও নিয়ে আসা হতে পারে তাঁকে।

এই মুহূর্তে অনুব্রতের বাড়িতে চিরুনি তল্লাশি চালাচ্ছেন CBI আধিকারিকরা। একটা ঘরে বাড়ির সব সদস্যকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সবার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, CRPF-এর চার মহিলা জওয়ান রয়েছে বাড়ির দোতলায়। অন্যদিকে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর ১০০ জওয়ান।

উল্লেখ্য, বুধবার মধ্যরাতেই CBI আধিকারিকদের একটি বড় দল বোলপুর পৌঁছে যায়। পাশাপাশি CBI যে সরকারি গেস্ট হাউসে উঠেছে সেখানে বৃহস্পতিবার সকালেই পৌঁছে যায় গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ডাকা হয়েছে এক ব্যাঙ্ক কর্মীকেও। সাত সকালেই অনুব্রত মণ্ডলের বাড়ির চত্বরে পৌঁছে যান তাঁরা। তখনই মনে করা হচ্ছিল, আজই অনুব্রতকে হয়তো আটক করতে পারে কেন্দ্রীয় এজেন্সি। শেষপর্যন্ত সেটাই ঘটল।


 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...