Tuesday, April 7, 2026

অনুব্রতর বাড়িতে সিবিআই , বাড়ি ঘিরে রেখেছে সিবিআই

Date:

Share post:

বুধবার নিজাম প্যালেসে তলব করলেও হাজিরা দেননি। তাই বৃহস্পতিবার সকালেই অনুব্রত মণ্ডলের বোলপুরের নীচুপট্টির বাড়িতে ঢুকলেন সিবিআই আধিকারিকরা।  এদিন পৌনে দশটা নাগাদ বাড়িতে প্রবেশ করেন তাঁরা। অনুব্রতর গোটা বাড়ি ঘিরে রেখেছে ১০০ জন সিআরপিএফ জওয়ান। অনুব্রতকে তাঁর বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই সিবিআই সূত্রে খবর।ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।

আরও পড়ুন:অনুব্রতর বাড়ির চত্বরে CBI টিম, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও ব্যাঙ্ক কর্মী

সিবিআইয়ের তরফে অনুব্রতর বাড়ির সমস্ত গেটে ভিতর থেকে তালা ঝোলানো হয়েছে। অনুব্রতের বাড়িতে যে পুলিশ কর্মী সর্বক্ষণ মোতায়েন থাকেন, তাঁকেও ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেই খবর। তবে ঢুকতে দেওয়া হয়েছে তাঁর প্রধান নিরাপত্তা রক্ষীকে।

প্রসঙ্গত, বুধবার মধ্য রাতেই সিবিআইয়ের আধিকারিকদের একটি বড় দল বোলপুর পৌঁছেছে। পাশাপাশি সিবিআই যে সরকারি গেস্ট হাউসে ওঠে সেখানেই বৃহস্পতিবার সকালেই পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ডাকা হয়েছে এক ব্যাঙ্ক কর্মীকেও।

সিবিআই সূত্রে খবর, গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আজ ওই চিকিৎসকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিৎসককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হবে। কার নির্দেশে ওই সরকারি চিকিৎসক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলেন, তাও জানতে চাইতে পারে সিবিআই।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...