Tuesday, March 31, 2026

শারীরিক পরিস্থিতির অবনতি!ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দিল্লি এইমসে ভর্তি হয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব ৷  রাতেই শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে চিকিৎসায় আংশিক সাড়া দিচ্ছেন তিনি ৷ হোটেলে জিম করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন এই প্রথিতযশা কমিডিয়ান(Raju Srivastava heart attack) ৷

বুধবার রাতেই ক্যাথেটারাইজেশন ল্যাবে অ্যাঞ্জিওগ্র্যাফি করা হয় তাঁর ৷ তবে আপাতত তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছে ৷রাজু আদতে উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। জনপ্রিয়তা পেতে শুরু করেন আটের দশকের শেষের দিকে থেকে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণ করে আসে কাঙ্ক্ষিত সাফল্য। মানুষকে হাসাতে তাঁর জুড়ি মেলা ভার।

বর্তমানে তিনি উত্তরপ্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান।ছোট পর্দা এবং মঞ্চের পাশাপাশি বলিউডেও চেনা মুখ রাজু। অভিনয় করেছেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘বাজিগর’, ‘বম্বে টু গোয়া’র মতো ছবিতে। ‘বিগ বস’-এও অংশগ্রহণ করেছিলেন তিনি। ৫৯ বছর বয়সি এই কমেডিয়ান দিল্লিতে একটি হোটেলে উঠেছিলেন । একটি রাজনৈতিক দলের এক নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তাঁর ৷ সেখানে জিম করার সময়ই তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

 

 

 

 

 

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...