Monday, June 8, 2026

রাখিবন্ধনের দিনেই হাতকড়া! অনুব্রতর গ্রেফতারিতে তীব্র কটাক্ষ দিলীপ-সহ বিরোধীদের

Date:

Share post:

একবার নয়, দু’বার নয়, পর পর ন’বার ৷ সিবিআই (CBI)-এর একের পর এক তলব এড়িয়ে অবশেষে সেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation)-এর জালেই ধরা পড়তে হল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷সিবিআই-এর পদক্ষেপে খুশি রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবির ৷ যদিও বিরোধী বিভিন্ন দলের অধিকাংশ নেতানেত্রীরই বক্তব্য হল, অনেক আগেই অনুব্রতকে গ্রেফতার করা উচিত ছিল৷ অনুব্রত মণ্ডলের খেলা শেষ, কটাক্ষ দিলীপ ঘোষ সহ বিরোধীদের।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘ রাখির দিনেই হাতকড়া। এই ধরনের নেতারা বাংলা সমাজকে কলুষিত করছে। এই ধরনের নেতারা যেন মোটেই জেলের বাইরে না থাকে।’ একই সঙ্গে ভোট পরবর্তী হিংসায় অনুব্রত মণ্ডলের বড় হাত রয়েছে বলেও এদিন অভিযোগ করেন দিলীপ ঘোষ।

সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) থেকে শুরু করে একই সুর শোনা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলাতেও ৷বিকাশরঞ্জনের বক্তব্য হল, অনেক আগেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা উচিত ছিল (CPIM-Congress slams Anubrata)৷ সিবিআই দীর্ঘদিন ধরে গরুপাচার কাণ্ডের (West Bengal Cattle Smuggling Case) তদন্ত করছে ৷ অথচ, অন্যতম প্রধান অভিযুক্তকেই গ্রেফতার করা হচ্ছে না ৷ এতে তদন্তকারী সংস্থা তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে ৷ তাই এই গ্রেফতারি জরুরি ছিল বলেও মনে করেন পেশায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷

কংগ্রেসের অধীর চৌধুরী বলেন, “বাংলার মানুষ অনেক কেষ্টলীলা দেখেছে ৷ আর দেখতে চায় না ৷ এ বার এসব বন্ধ হওয়া দরকার ৷ অনুব্রত মণ্ডলের মতো মানুষ, যারা অন্যায় করেন, তাদের কপালে এসবই জোটে ৷ এদের কখনওই জেলের বাইরে রাখা উচিত নয় ৷ এতে সমাজ কলুষিত হয় ৷ এদের তাই ভিতরেই (জেলবন্দি) রাখা উচিত ৷ তাতে এদেরও ভালো ৷ বাকি সকলেরও ভালো ৷

 

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...