Saturday, April 4, 2026

শিবসেনা কার? প্রমাণ করতে ঠাকরের হাতে সময় ১৫ দিন

Date:

Share post:

আড়াআড়িভাবে ভেঙেছে শিবসেনা(Shiv Sena)। বিজেপির(BJP) সঙ্গে জোট বেঁধে সরকারে বসেছে শিন্ডে শিবির। এদিকে সময় যত গড়াচ্ছে চাপ ততই বাড়ছে শিবসেনা দলের প্রধান এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের(Uddhav Thakre)। শিবসেনা কার তা প্রমাণ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের তরফে চার সপ্তাহের পরিবর্তে ১৫ দিন সময় দেওয়া হয়েছে ঠাকরেকে। আগামী ২৩ আগস্ট এর মধ্যে সমস্ত সাক্ষ্য-প্রমাণ নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে উদ্ধব ঠাকরের সমস্যা উত্তরোত্তর বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

শিবসেনার প্রতীক কার, তা নিয়ে বিরোধ চরমে পৌঁছেছে। এছাড়াও এই মামলা বর্তমানে বিচারাধীন দেশের শীর্ষ আদালতে। মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই ঠাকরে অনুরোধ করেছেন যে সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত নির্বাচন কমিশন যেন শিবসেনার প্রতীক নিয়ে কোনও সিদ্ধান্ত না নেয়। শিবসেনা নথিগুলি ফের জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে চার সপ্তাহ সময় চেয়েছিল। যদিও নির্বাচন কমিশন শিবসেনার এই দাবি প্রত্যাখ্যান করে শিবসেনাকে মাত্র দুই সপ্তাহ অর্থাৎ পনের দিন সময় দিয়েছে।

রাজনৈতিক মহল সূত্রের খবর, শিবসেনার অধিকার নিতে গেলে প্রমাণ করতে হবে লোকসভা, বিধানসভা এবং শিবসেনার রাজনৈতিক দলের কাঠামোতে কার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই মত গত জুলাই মাসে শিবসেনার অধিকার চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন একনাথ শিন্ডে। যদিও ঠাকরে গোষ্ঠী সেই চিঠির পাল্টা আরও একটি আবেদন জানায়। সরকার হাতছাড়া হলেও শিবসেনার অধিকার নিজেদের পক্ষে রাখতে এবার ১৫ দিনের মধ্যে প্রমাণ দিতে হবে ঠাকরে গোষ্ঠীকে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...