Friday, April 3, 2026

এবার বাড়ি ভাড়ায় ১৮ শতাংশ জিএসটি, দুশ্চিন্তায় ভাড়াটেরা

Date:

Share post:

কেন্দ্রের(Central) নয়া জিএসটি(GST) নীতিতে এবার বাড়ি ভাড়াতেও দিতে হবে কর। ১৮ জুলাই সরকারের তরফে নতুন করে যে জিএসটি আদায় পদ্ধতি চালু হয়েছে সেই খসড়া অনুযায়ী বাড়ি ভাড়ায়(Room Rent) ১৮ শতাংশ জিএসটি দিতে হবে ভাড়াটেকে। স্বাভাবিকভাবেই কেন্দ্রের নয়া নীতিতে উদ্বেগে ভাড়াটেরা। যদিও এই নীতি সকলের জন্য লাগু হচ্ছে না বলে জানা গিয়েছে।

এর আগে, ১৭ জুলাই, ২০২২ পর্যন্ত আবাসিক সম্পত্তির ভাড়াকে GST থেকে বাদ দেওয়া হয়েছিল। ভাড়াটে বা বাড়িওয়ালা রেজিস্টার্ড হলেও বা না হলেও। কিন্তু ১৮ জুলাই থেকে, কোনও রেজিস্টার্ড ভাড়াটে আবাসিক সম্পত্তি ভাড়া নেওয়ার ক্ষেত্রে GST দিতে বাধ্য থাকবেন। রিভার্স চার্জ মেকানিজম (RCM)-এর মাধ্যমে এই ধরনের ভাড়াটেদের কর প্রদান করা হবে।

কর বিশেষজ্ঞ অর্চিত গুপ্তা বলেন, কোনও সাধারণ বেতনভোগী ব্যক্তি যদি আবাসিক বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন তবে তাঁদের জিএসটি দিতে হবে না। তবে, কোনও জিএসটি-নিবন্ধিত ব্যক্তি, যিনি কোনও ব্যবসা বা পেশায় জড়িত, তাঁকে অবশ্যই মালিককে দেওয়া ভাড়ার উপরেও ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। তবে যাঁরা কোনও স্বনির্ভর পেশায় যুক্ত বা নিজেরা ব্যবসা করেন এবং ব্যবসার কাজে বসত বাড়িটি ব্যবহার করেন তাঁদের এই কর দিতে হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...