Saturday, June 20, 2026

‘অপা’কে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করলেন অভিনেতা চিরঞ্জিত

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) সম্পর্ক ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। এবার তাঁদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে শিরোনামে অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chranjit Chakraborty)।

বিগত কয়েকদিন পার্থ চট্টোপাধ্যায়- অর্পিতা মুখোপাধ্যায়কে ঘিরে নানা জল্পনা সমালোচনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার এই বিষয় নিয়ে মন্তব্য করলেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। ১১ অগাস্ট বৃহস্পতিবার বারাসাতে একটি রাখিবন্ধন উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকরা অপা’র প্রসঙ্গ তুলতেই চিরঞ্জিত কটাক্ষ করে বলেন, তাঁর নিজের অনেক বান্ধবী আছেন। যদিও তাঁদের কাছে কত টাকা আছে সেটা তিনি জানেন না। এই প্রসঙ্গে তিনি বলেন তাঁর বান্ধবীরা কেউ অর্পিতা মুখোপাধ্যায়ের মতো নন। এর পাশাপাশি ইডি(ED)- সিবিআই-এর(CBI) ভূমিকা নিয়েও মন্তব্য করেন বিধায়ক অভিনেতা চিরঞ্জিত। তিনি জানান দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনও কিছুই আগে থেকে ধরে নেওয়া উচিত নয়। কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থাকে তিনি ভয় পান না বলেও এদিন জানান। ‘ অপা’ বিতর্কের মধ্যেই চিরঞ্জিতের মন্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...