Friday, April 3, 2026

Corona Update: বাড়ছে পজিটিভিটি রেট, চিন্তা বাড়ছে সংক্রমণ হার নিয়েও

Date:

Share post:

করোনা (Corona)নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ যেন কাটছেই না। ফের অস্বস্তি বাড়িয়ে সারা দেশে নতুন করে ঊর্ধ্বমুখী সংক্রমণ। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে (Delhi) মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কেজরিওয়াল সরকার। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সংক্রমণ গ্রাফ নিয়ে চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী গত একদিনে দেশে করোনা (Corona) ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৬১ জন। এই সংখ্যাটা আগের দিনে থেকে বেশ খানিকটা বেশি।

দিল্লি নিয়ে বাড়ছে উদ্বেগ, একদিনে আক্রান্ত প্রায় তিন হাজারের কাছাকাছি। সারা দেশে সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ১ লক্ষ ২৩ হাজার ৫৩৫। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯ জনের। এই নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৯২৮ জনের। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৭ কোটি ৪৭ লক্ষ। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ১৭ লক্ষ। তবে সুস্থতার হার কিন্তু চোখে পড়ার মতো। কেন্দ্রের পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৫ লক্ষ ৭৩ হাজার ৯৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। তবে শুধু দিল্লিই নয়, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের করোনা পরিসংখ্যান নিয়েও বাড়ছে উদ্বেগ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...