Monday, April 6, 2026

ওড়িশায় ভয়াবহ দৃশ্য! বুক সমান জল পেরিয়ে বাবার মৃতদেহ সৎকার সন্তানদের

Date:

Share post:

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশা (Odisha)। টানা বৃষ্টিতে একদিকে যেমন নদীতে বেড়েছে জলস্তর, ঠিক তেমনই জল থইথই একাধিক এলাকা। এদিকে টানা বৃষ্টির (Rain) জলে ফুলেফেঁপে উঠেছে ওড়িশার কালাহান্ডি জেলার গোলামুন্ডা ব্লকের একটি নদী। সেই নদীতেই এবার মর্মান্তিক ও ভয়াবহ দৃশ্য ধরা পড়ল। এক বুক জল পেরিয়ে মৃত বাবাকে শ্মশানে নিয়ে গেলেন ছেলে-মেয়ে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যা দেখে একদিকে যেমন শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নেটাগরিকরা, ঠিক তেমনই স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ।

গত মঙ্গলবার গোলামুন্ডা ব্লকের বেহরাগুড়া গ্রামে প্যারালিসিসে (Paralysis) আক্রান্ত হয়ে দীর্ঘ রোগভোগের পর সান্তা রানা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর সৎকার কি ভাবে হবে? সেই নিয়েই বিপাকে পড়েন পরিজনরা। একে বৃষ্টির জলে জলমগ্ন গোটা গ্রাম, তার উপর শ্মশানও গ্রামের নদী পেরিয়ে অনেকটাই যেতে হয়। নদীর উপরে নেই কোনও সেতু। অবশেষে উপায় না পেয়ে বাবার মৃতদেহ কাঁধে তুলে বৃষ্টির মধ্যেই বুক-সমান জল পেরিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন সান্তাবাবুর ছেলে ও মেয়ে সহ পরিবারের লোকজন। বৃষ্টির জলে যাতে মৃতদেহ ভিজে না যায় সেই কারণে কলাপাতা দিয়ে ঢেকে নেওয়া হয় মৃতদেহ। এরপর সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে শ্মশানে মৃতদেহ সৎকার করা হয়।

ঘটনায় প্রশাসনের উদাসীনতাকেই কাঠগড়ায় তুলেছেন মৃতের পরিবার ও গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, একাধিকবার আবেদন করা হলেও সেতু বানানোর জন্য কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। গোটা বছরই নদী পেরিয়ে ওপারে যেতে হয়। তবে বর্ষাকালে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তখন আর কিছুই করার থাকে না।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...