Saturday, June 27, 2026

ডিএ মামলায় নয়া মোড় ! নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে হাইকোর্টে রাজ্য

Date:

Share post:

নির্দেশের তিন মাসের মেয়াদ শেষের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা প্রদান নিয়ে পুনর্বিবেচনার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। ২২ মে ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই নির্দেশ এতদিনে পুনর্বিবেচনার আবেদন রাজ্যের।

আরও পড়ুন- মমতাকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়লেন সর্বভারতীয় সহ-সভাপতি পবন বর্মা

গত মে মাসে এই মামলায় রায় দিয়েছিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে। আগামী সপ্তাহে মামলাটি এই ডিভিশন বেঞ্চেই উঠতে পারে।কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) দিতে হবে, এই দাবিতে দীর্ঘ দিন আইনি লড়াই চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। গত ২০ মে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে। যার জেরে রাজ্যকে সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হত। শেষপর্যন্ত শুক্রবার তারা হাই কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাল।

পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের ৩২ শতাংশ ডিএ বকেয়া। সেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আর্জি জানিয়েই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করা হয়। কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ এই মামলা করে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ডিএ মেটানোর পক্ষেই রায় দেয়। তবে রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে আদালতে গিয়েছিল।এখন আর্জি নির্দেশ পুনর্বিবেচনার।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...