Saturday, April 4, 2026

১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ, উদ্বোধনী ম‍্যাচে থাকবেন মুখ‍্যমন্ত্রী

Date:

Share post:

১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ (Durand Cup)। উদ্বোধনী ম‍্যাচে যুবভারতীতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ (Drapadi Murmu)। মহামেডান স্পোর্টিং বনাম এফসি গোয়ার ম‍্যাচ দিয়ে শুরু হবে এই বছরের ডুরান্ড।। এদিন এমনটাই জানান হল ডুরান্ড আয়োজকের পক্ষ থেকে। এবারের ডুরান্ড কাপে অংশ নিতে চলেছে মোট ২০টি দল। ১১টি আইএসএলের দলের পাশাপাশি চারটি আই লিগের দল ও ৫টি সেনা দল খেলবে এবারের ডুরান্ড কাপে।

এদিকে ২৮ আগস্ট ডুরান্ড কাপের ডার্বি। প্রায় আড়াই বছর পর কলকাতায় বসতে চলেছে ঐতিহ্যবাহী ডার্বির আসর। অনলাইনে ১০,০০০ টিকিট দিয়েছিল ডুরান্ড আয়োজকরা। মাত্র ৩০ মিনিটেই বিক্রি হয়ে যায় সমস্ত টিকিট।

মরশুমের প্রথম ডার্বি, ফলে এই ডার্বি ঘিরে উত্তেজনা তুঙ্গে বাংলার ফুটবল প্রেমি মানুষদের। কোথায়, কীভাবে মিলবে টিকিট তা নিয়ে ধন্দে দুই দলের সমর্থকরা। শুক্রবার কলকাতার ফোর্ট উইলিয়ামে ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেওয়া হয়, ২২ আগস্ট থেকে দেওয়া হবে মরশুমের প্রথম ডার্বির টিকিট। ইস্টবেঙ্গল, মোহনবাগান মাঠ ছাড়াও ম্যাচের আগের দিন বক্স অফিস অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনের টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে টিকিট। ২২ আগস্ট থেকে কলকাতার তিন জায়গায় থেকে শুরু হয়ে যাবে টিকিট বিক্রি।

আরও পড়ুন:সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলবে ভারতীয় দল

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...