Saturday, April 4, 2026

Weather Update: ফের নিম্নচাপ! সপ্তাহান্তে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গে

Date:

Share post:

সবে মাত্র নিম্নচাপের (Depression)দাপট কেটেছে। এখনও দফায় দফায় বৃষ্টি (Rain)হচ্ছে বঙ্গের সর্বত্র। তার মধ্যেই আবার নয়া সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিস জানিয়েছে ফের নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে (Bay of Bengal)। যার জেরে সপ্তাহান্তে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) বিভিন্ন জেলা।

এই বছর প্রয়োজন মতো বৃষ্টি হয় নি দক্ষিণবঙ্গে। স্বভাবতই বৃষ্টির ঘাটতির জেরে চিন্তায় রাজ্যের কৃষি দফতর। এর মাঝে গত কয়েকদিনের নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের খবরে সামান্য স্বস্তি মিলেছিল। যদিও বৃষ্টি কমে গেলে সেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে। আজ শুক্রবারও কলকাতায় আংশিক মেঘলা আকাশ সঙ্গে গুমোট গরম। তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামিকাল থেকে আবহাওয়ার বদল হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি কিছুটা বাড়তে পারে তবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় সতর্ক থাকতে হবে। হাওয়া অফিসের মতে আগামিকাল উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলায়। কাল থেকে আগামী ২ দিন ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ শুক্রবার রাতের দিক থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হবে এবং কাল বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে সপ্তাহান্তে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। আগের নিম্নচাপের দাপট সামলাতে উপকূলবর্তী এলাকায় কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। এবারও প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিচ্ছে প্রশাসন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...