Saturday, June 27, 2026

বাবা মা’কে ছাড়াই জন্ম নিল সন্তান!চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী ঘটনা

Date:

Share post:

ডিম্বাণু (ovum) এবং শুক্রানুর (sperm) মিলনে জন্ম হয় ভ্রূণের (Embryo)। কিন্তু এবার ঘটে গেল অবিশ্বাস্য কাণ্ড। বাবা মা’কে ছাড়াই জন্ম নিল সন্তান! অর্থাৎ ভ্রুন গঠনে শুক্রাণু এবং ডিম্বাণুর কোনও ভূমিকাই নেই। ভাবতে অবাক লাগলেও এই অসাধ্য সাধন করে ফেলেছেন ইজরায়েলের (Israel) উইজমান ইনস্টিটিউট অব সায়েন্সের (Weizmann Institute of Science) বিজ্ঞানীরা। এই ভ্রূণ গঠিত হয়েছে ‘অ্যাসিসটেড রিপ্রোডাকশন টেকনোলজি’ (Assisted Reproduction Technology) পদ্ধতির দ্বারা।

শুক্রাণু আর ডিম্বানুর মিলন ছাড়া কী করে প্রাণের অস্তিত্ব তৈরি হতে পারে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিজ্ঞানীরা। অ্যাসিসটেড রিপ্রোডাকশন টেকনোলজি ব্যবহার করে তাঁরা কোনও রকম নিষিক্ত ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াই কেবল স্টেম সেল ব্যবহার করে ইঁদুরের ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়েছেন। যদিও এর থেকে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে প্রাণীর জন্ম হয়েছে। আসলে, ভ্রূণ থেকে কোনও প্রাণীর জন্ম হওয়ার মাঝে একটা জটিল এবং দীর্ঘ মেয়াদী সফর থাকে। গোটা বিষয়টি সম্ভব হয়েছে কৃত্রিম প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে। এবার সেটা অন্য প্রাণীদেহে আদৌ ঘটান সম্ভব কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত বিজ্ঞানীরা। তবে বিতর্ক থাকলেও এই ঘটনা যে বিজ্ঞানের এক অন্যতম মাইলফলক তা বলাই বাহুল্য।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...