Monday, April 6, 2026

সতীশ কুমারের আমলে সব থেকে বেশি গরুপাচার! তদন্তে নজরে অনুব্রতর সম্পত্তি

Date:

Share post:

হেফাজতে নেওয়ার পর অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দফায় দফায় জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নজরে রয়েছে তাঁর সম্পত্তির উপর। একইসঙ্গে যে গরুপাচার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে- তার সঙ্গে তিনি কীভাবে জড়িত সেটা জানতেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে CBI সূত্রে খবর। একইসঙ্গে গরুপাচার কাণ্ডে BSF-র 36 নম্বর বাটালিয়ানের কমান্ড্যান্ট সতীশ কুমারের (Satish Kumar) যোগ রয়েছে বলে সূত্রের খবর। তাঁর আমলেই সবচেয়ে বেশি গরুপাচার হয়েছে বলে জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা।

অনুব্রতকে ১০ বার ডেকেছিল সিবিআই। উনি গিয়েছিলেন মাত্র একবার। এরপরেই তাঁকে বোলপুরের নীচুপল্লি এলাকা থেকে নিয়ে যায় সিবিআই। গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। এরপরই দফায় দফায় তাঁর জেরা চলছে সিবিআই হেফাজতে। বোলপুর সহ-সংলগ্ন এলাকায় স্ত্রী ও কন্যার নামে অনুব্রত বিপুল সম্পত্তি রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। রয়েছে বহু একর জমি। একই সঙ্গে তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে, অনুব্রতর নিউটাউনের (NewTown) বাড়িসহ অন্যান্য ফ্ল্যাটও। অনুব্রত দেহরক্ষী সেহগল হোসেনের সম্পত্তির পরিমাণ একশো কোটিরও বেশি বলে মনে করছে সিবিআই। সূত্রে খবর, সেহগলকে জেরা করেই অনুব্রত সম্পর্কে বহু তথ্য মিলেছে।

এদিকে, সতীশ কুমার বিএসএফের 36 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট থাকার সময় সবচেয়ে বেশি গরুপাচার হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ভিন রাজ্য থেকে গরু আসত। তারপর তা নিলাম হত। নিলাম হওয়া গরুগুলোকে ফের হাটে আনা হত। সেই হাটের দায়িত্বে ছিলেন সতীশ কুমারেরই ঘনিষ্ঠ ব্যক্তি। এরপরে হাট থেকে সেই গরুগুলি বিক্রি হয়ে পাচার হত। সতীশ কুমারের আমলে কুড়ি হাজার গরুপাচার হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। একইসঙ্গে যারা গিয়েছে গরু পিছু ২০০০ টাকা করে যেত বিএসএফের কাছে। টাকা ঘুর পথে প্রভাবশালীদের কাছে যেত বলেও অনুমান সিবিআইয়ের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...