Tuesday, June 9, 2026

জিম্বাবোয়ের উদ্দেশে রওনা দিল ভারতীয় দল, দলের কোচ হিসাবে গেলেন ভিভিএস লক্ষণ

Date:

Share post:

জিম্বাবোয়ের (Zimbabwe) উদ্দেশ‍ে রওনা দিল ভারতীয় দল (India Team)। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল বিসিসিআই (BCCI)। দলের সঙ্গে কোচ হিসাবে গিয়েছেন ভিভিএস লক্ষণ (VVS Laxman)। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি একদিনের ম‍্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল (KL Rahul)। সহ-অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।

জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কোচ হিসাবে গেলেন ভিভিএস লক্ষ্মণ। কেন লক্ষণকে দায়িত্ব দেওয়া হল সেই কারণ জানালেন বোর্ড সচিব জয় শাহ। এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বোর্ড সচিব বলেন,” জিম্বাবোয়েতে ভারতীয় দলের কোচ হিসাবে লক্ষ্মণকে পাঠানোর মানে এই নয় যে রাহুল দ্রাবিড়কে বিশ্রামে রাখা হচ্ছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ শেষ হচ্ছে ২২ আগস্ট। পরের দিন ভারতীয় দলের সঙ্গে আমিরশাহি যাচ্ছেন দ্রাবিড়। দুটো প্রতিযোগিতার মধ্যে সময় কম। তাই লক্ষ্মণকে কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এরপাশাপাশি জয় শাহ আরও বলেন,” এশিয়া কাপের দলে যারা রয়েছে, তাদের মধ্যে শুধু কেএল রাহুল এবং দীপক হুডা জিম্বাবোয়ের দলে রয়েছেন। তাই প্রধান কোচকে টি-২০ দলের সঙ্গে রাখাই আমাদের কাছে যুক্তিপূর্ণ মনে হয়েছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...