Tuesday, June 9, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। এক’দুজন নয়, এক সঙ্গে পাঁচ বিদেশি ফুটবলার সই করাল লাল-হলুদ ক্লাব।চারালামবোস কিরিয়াকউ, ইভান গঞ্জালেজ, অ্যালেক্স লিমা, ক্লেইটন সিলভা ও ইলিয়ান্দ্রোকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল।

২) ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। উদ্বোধনী ম‍্যাচে যুবভারতীতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ । মহামেডান স্পোর্টিং বনাম এফসি গোয়ার ম‍্যাচ দিয়ে শুরু হবে এই বছরের ডুরান্ড।

৩) ডুরান্ড কাপে নামার আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলতে চলেছে এটিকে মোহনবাগান। ১৪ আগস্ট আইএসএল-এর ক্লাব চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে জুয়ান ফেরান্দোর দল। মোহনবাগান মাঠে হবে এই ম্যাচ।

৪) সেপ্টেম্বরের শেষ দিকে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন ভারতীয় দল। সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে খেলবে ইগর স্টিমাচের দল।ভিয়েতনামের রাজধানী হো চি মিন সিটির থং নাত স্টেডিয়ামে খেলা হবে।

৫) জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কোচ হয়ে যাচ্ছেন না রাহুল দ্রাবিড়। তাঁর বদলে ভিভিএস লক্ষ্মণকে কোচ হিসাবে দায়িত্ব সামলাতে দেখা যাবে। শুক্রবার বোর্ড সচিব জয় শাহ এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন:একসঙ্গে পাঁচ বিদেশিকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...