Wednesday, March 18, 2026

উত্তরপাড়ায় বেআইনি মদ বিক্রির প্রতিবাদ, অভিযোগ দায়ের কাউন্সিলরের

Date:

Share post:

এলাকায় দেদারে চলছে বেআইনি মদ (Illegal Liquor) বিক্রি। সকালে পরিস্থিতি আয়ত্তে থাকলেও বেলা গড়িয়ে সন্ধ্যে হতেই এলাকা চেনা দায়। সন্ধের পর থেকেই থমথমে এলাকা। তারপরই শুরু হয় মদ্যপদের তাণ্ডব। এমনই অত্যাচারে তটস্থ উত্তরপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাখলার বাসিন্দারা। এতদিন ভালো কথায় বুঝিয়ে বা প্রয়োজনে ধমকেও লাভ হয়নি। বরং মদ্যপদের অত্যাচার আরও বেড়েছে বলে অভিযোগ। শনিবার স্থানীয়দের সঙ্গে নিয়ে উত্তরপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ।

উত্তরপাড়া পুরসভার অন্তর্গত মাখলা এলাকার স্থানীয়দের অভিযোগ, অসামাজিক কাজকর্ম (AntiSocial Activities) এলাকায় বেড়ে চলেছে। পাশাপাশি রমরমিয়ে চলছে বেআইনি মদের কারবারও। মদ ও মাদকের নেশায় সন্ধে হতেই এলাকায় বহিরাগতরা জড়ো হয়। চলে অকথ্য ভাষায় গালিগালাজ। স্থানীয়দের অভিযোগ, এর আগে একাধিকবার থানায় অভিযোগ জানিয়ে লাভ কিছুই হয়নি। শুক্রবার রাতে ফের ওই এলাকায় কিছু মদ্যপ উৎপাত শুরু করে বলে অভিযোগ। হাতের সামনে থাকা গাড়ি ও বাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার প্রতিবাদে শনিবার সকালে এলাকাবাসীরা বাধ্য হয়ে রাস্তা অবরোধের (Road Block) সিদ্ধান্ত নেন। পরে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ তিনজনকে আটক করেছে।

কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ বলেন, এর আগে মাইকে প্রচার করলেও সুরহা হয়নি। কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও পরিস্থিতির বিশেষ কিছু বদল হয়নি। পুলিশ প্রশাসনকে জানানোর পাশাপাশি নিজেদের সংঘবদ্ধ হয়ে গণ প্রতিবাদ প্রয়োজন।

spot_img

Related articles

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...