Tuesday, June 23, 2026

পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করতে প্রেসিডেন্সি জেলে এসএসকেএম-এর চিকিৎসকেরা

Date:

Share post:

অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অথচ জেলে সঠিক চিকিৎসা হচ্ছে না বলে এবার নিজেই অভিযোগ তুললেন। সেই মতো তাকে দেখতে প্রেসিডেন্সি জেলে (Presidency correctional home) পৌঁছে যায় এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) মেডিকেল টিম।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। গত ২৩ জুলাই গ্রেফতার হওয়ার পরই শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে (Cardiology Department, SSKM) ভর্তি হন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু কেন্দ্রীয় সংস্থা ইডি (ED) দাবি করে হেফাজত এড়ানোর জন্যই মিথ্যে অভিনয় করছেন পার্থ চট্টোপাধ্যায়। এরপরই হাইকোর্টের দেওয়া নির্দেশ মতো অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর AIIMS’এ নিয়ে যাওয়া হয়। ভুবনেশ্বর এইমস জানিয়ে দেয় হাসপাতালে ভর্তি করার মত শারীরিক অসুস্থতা পার্থ চট্টোপাধ্যায়ের নেই। এরপর ফের তাঁকে নিয়ে কলকাতায় ফেরে ইডি। জেল সূত্রে খবর পার্থ চট্টোপাধ্যায় বারবার দাবি করছেন যে, জেল হাসপাতালে তাঁর সঠিক চিকিৎসা হচ্ছে না। বিষয়টি আইনজীবীকেও জানান পার্থ। জেল সুপারকে দেওয়া রিপোর্টে জেলের চিকিৎসক দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের যে শারীরিক সমস্যা রয়েছে তার চিকিৎসা জেলে থেকে সম্ভব নয়। সেই রিপোর্ট কারা দফতর ঘুরে যায় নবান্নে। সেখান থেকে রিপোর্ট পাঠানো হয় দক্ষিণ ২৪ পরগনার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। তাঁর নির্দেশেই পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করতে প্রেসিডেন্সি জেলে যায় ৮ জন চিকিৎসকের মেডিকেল টিম। দলে ছিলেন কার্ডিওলজি, মেডিসিন-সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...