Saturday, June 27, 2026

Lionel Messi: দীর্ঘ ১৮ বছরে প্রথমবার, ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায় নাম নেই মেসির

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির (Lionel Messi)। দীর্ঘ ১৮ বছরে এই প্রথমবার। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর (Ballon d’or) জয়ী লিওনেল মেসি জায়গা পেলেন না ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায়। শুক্রবার রাতে প্যারিসের দফতর থেকে বর্ষসেরা ফুটবলারের দৌড়ে থাকা ৩০ জন ফুটবলারের যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, তাতে নাম নেই পিএসজির তারকার। ২০০৫ সালের পর এই প্রথমবার, যেখানে নাম নেই আর্জেন্তাইন সুপারস্টারের। তবে একা মেসি নন, বাছাই করা ৩০ জন ফুটবলারের তালিকায় নাম নেই নেইমারেরও। যদিও ব‍্যালন ডি’অরের ৩০ জন ফুটবলারের তালিকায় জায়গা পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

গত মরশুমে বার্সিলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু পিএসজিতে এসে নিজের সেরা পারফরম্যান্স এখনও পযর্ন্ত দেখাতে পারেননি লিও। তারকাখচিত পিএসজি দলের হয়ে মাত্র ১১টি গোল করেছিলেন মেসি, যদিও ১৪টি অ্যাসিস্ট করেছিলেন।

এখনও পযর্ন্ত সব থেকে বেশি ৭ বার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। গতবছরও সেরার ট্রফি উঠেছে তাঁর হাতেই। দীর্ঘ ১৮ বছর পরে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়লেন মেসি। ২০০৫ সাল থেকে গতবছর পর্যন্ত টানা বাছাই করা ৩০ জনে নাম থাকত মেসির।

আরও পড়ুন:Emami EastBengal: শনিবার শহরে পা রাখলেন লাল-হলুদের নতুন বিদেশি চারালামবস কিরিয়াকু

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...