Tuesday, June 9, 2026

ফের করোনা আক্রান্ত কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রয়েছেন কোয়ারেন্টাইনে

Date:

Share post:

মাত্র তিন মাসের দ্বিতীয় বার করোনা আক্রান্ত(corona virus) হলে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। শনিবার টুইট করে এই তথ্য প্রকাশ্যে আনলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ জয়রাম রমেশ(Jairam Ramesh)। তিনি জানান, নিয়ম মেনে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

গত ২ জুন করোনা আক্রান্ত হয়েছিলেন সোনিয়া। শারীরিক অবস্থা গুরুতর থাকায় ১২ জুন রবিবার দিল্লির গঙ্গারাম হাসপাতালে (Ganga Ram Hospital) ভরতি করা হয় কংগ্রেস সভানেত্রীকে। পরে অবশ্য কংগ্রেসের তরফে জানানো হয় বর্তমানে সুস্থ রয়েছেন তিনি এবং শরীরে সামান্য উপসর্গ রয়েছে। এরপর মাত্র তিন মাসে ফের করোনা আক্রান্ত হলেন সোনিয়া। শনিবার সোনিয়ার কোভিড আক্রান্ত হওয়ার কথা টুইট করে জানিয়েছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh)। তিনি আরও জানান, নিয়ম মেনে নেত্রী বর্তমানে নিভৃতবাসে রয়েছেন।

উল্লেখ্য, পঁচাত্তরের সোনিয়া এমনিতেই অসুস্থ। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর একাধিকবার কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তায় রাখছে দলকে। উল্লেখ্য, ক’দিন আগেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিন মাসের মধ্যে দ্বিতীয়বার সংক্রমিত তিনি। আপাতত তিনি রয়েছেন হোম আইসোলেশনে। মেয়ের মতোই তিন মাসে দু’বার কোভিডে আক্রান্ত হলেন সোনিয়া।

Related articles

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক, ট্রাম্পের দেশে প্রবেশে নিষোধাজ্ঞা সেরা রেফারির

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২ দিন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা...