Saturday, April 4, 2026

১৫ অগাস্ট ঘুড়ি হামলার আশঙ্কা, গোয়েন্দা সতর্কবার্তায় ঘুড়ি নিষেধ লালকেল্লার আশপাশে

Date:

Share post:

আগামী সোমবার ৭৫ তম স্বাধীনতা দিবস(independence day) পালন করতে দেশ। উৎসবকে রক্তাক্ত করে তুলতে এই দিনটি মূলত টার্গেট সন্ত্রাসবাদীদের। ইতিমধ্যেই এই ইস্যুতে সতর্কতা জারি করেছে গোয়েন্দা বিভাগ। আরো একবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গি সতর্কতা(terror alert) জারি করল ইন্টেলিজেন্স ব্যুরো(আইবি)। জানানো হয়েছে, পাকিস্তান সীমান্ত পার করে পাঞ্জাব হয়ে ড্রোনের মাধ্যমে অনেক আইইডি ভারতের বিভিন্ন শহরে পৌঁছেছে। সম্প্রতি, পাঞ্জাব এবং বিভিন্ন রাজ্যে গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা জিজ্ঞাসাবাদে বলেছে যে সন্ত্রাসবাদী সংগঠনগুলি ড্রোনের মাধ্যমে ভারতে প্রচুর আইইডি পাঠিয়েছে।

গোয়েন্দা সংস্থার মতে, একে-৪৭ সহ নানা অস্ত্র ড্রোনের মাধ্যমে পাকিস্তান হয়ে ভারতের কিছু জায়গায় পাঠানো হয়েছে। এছাড়াও, লোন উলফ অ্যাটাকের ইনপুটও নিরাপত্তা সংস্থাগুলি দিল্লি পুলিশকে দিয়েছে। আইবি জানিয়েছে, ভিড়ের মধ্যে যে কেউ হামলা করতে পারে। এমতাবস্থায় স্ক্রিনিং ও চেকিং অত্যন্ত কড়াকড়িভাবে রাখতে হবে। ঘুড়ির মাধ্যমে হামলারও সতর্কতা দিয়েছে আইবি। লাল কেল্লার আশেপাশে ঘুড়ি উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করার এবং নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ক্রাচের মাধ্যমে যেকোনো ধরনের হামলার ইনপুটও দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা জানিয়েছে, যে কেউ কিছু সন্দেহজনক জিনিস ক্রাচে রেখে আক্রমণ করতে পারে, তাই স্ক্রিনিং খুব শক্তিশালী হওয়া উচিত।

আরও পড়ুন- গেরুয়া রাজ্যে নবনির্মিত বাঁধে ফাটল, বিপদের আশঙ্কায় সরানো হল ১৮ গ্রামের বাসিন্দাদের


 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...