Friday, June 26, 2026

#MyIdeaForIndiaAt75: টুইটারে DP বদল মমতা-অভিষেকের, ঐক্য-দেশপ্রেমের বার্তা

Date:

Share post:

স্বাধীনতার (Independence Day) ৭৫ বছর উপলক্ষ্যে নিজের টুইটার হ্যান্ডেলের DP পরিবর্তন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দেশবাসীর উদ্দেশ্যে দিলেন বার্তা। নিজের টুইটার হ্যান্ডেলের DP পরিবর্তন করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)। শেষে দুজনেই লেখেন #MyIdeaForIndiaAt75।

নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) মমতা লেখেন,  ‘’ভারত… যেখানে ভিন্নতার মাঝেও বৈচিত্র্য রয়েছে, ভারত, যেখানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ সহাবস্থান করেন। যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষিত হয়। হ্যাঁ, এটাই আমাদের ভারত।

আমাদের কাছে ভারত মানেই ঐক্য। আমাদের ধারণা ভিন্ন কিন্তু আমাদের কাছে ভারত মানে একতা। আমার সহদেশবাসী, এই মহান জাতি সম্পর্কে আপনার ধারণা কী?
#MyIdeaForIndiaAt75।”

ভারতের মহান গৌরবের কথা স্মরণ করেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজের হ্যান্ডেলে তিনি লেখেন,
“ভারত, আমাদের গর্ব! ভারত, আমাদের শক্তি! ভারত, আমাদের মাতৃভূমি! আমাদের দেশের গৌরবের জন্য, আমরা ভারতীয়রা দুর্দান্ত মাইলফলক অর্জন করব। আমাদের দেশের উন্নতির জন্য, আমরা ভারতীয়রা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। আমরা, ভারতবাসী। মাতৃভূমির প্রতি আমাদের ভক্তি সকলকে ছাড়িয়ে যায়। আমরা গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকারকে সবার আগে রাখি। আসুন আমরা সবাই ভারতের জন্য আমাদের ভাবধারা আদান-প্রদান করি, প্রিয় মাতৃভূমি তার স্বাধীনতার 75 তম বছর উদযাপন করছে।
#MyIdeaForIndiaAt75”

আরও পড়ুন- ১৫ অগাস্ট ঘুড়ি হামলার আশঙ্কা, গোয়েন্দা সতর্কবার্তায় ঘুড়ি নিষেধ লালকেল্লার আশপাশে


 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...