Monday, April 20, 2026

দুষ্কৃতিদের হাতে নিজের দেশেই আক্রান্ত হলেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স

Date:

Share post:

দুষ্কৃতিদের হাতে নিজের দেশেই আক্রান্ত হলেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন (World Champion) জ্যাভেলিন থ্রোয়ার গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (Anderson Peters)। তাকে শুধু মারধরই নয়, বেধড়ক মারধর করে ছুড়ে ফেলে দেওয়া হল সমুদ্রে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে গ্রেনাডা পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে।

ক’দিন আগেই নীরজ চোপড়াকে হারিয়ে ওয়ার্ন্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন অ্যান্ডারসন পিটার্স। এরপরে তিনি কমনওয়েলথ গেমসের জেতেন রূপোর পদক । পরপর জোড়া সাফল্যে দেশকে গর্বিত করার পরে গ্রেনাডায় ফেরেন অ্যান্ডারসন। আর দেশে ফিরে সংবর্ধনার বদলে তাঁর কপালে জুটল মার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রয়্যাল গ্রেনাডা পুলিশ ফোর্স।

গ্রেনাডা পুলিশ সূত্রে খবর, একটি প্রমোদতরীতে পিটার্সকে সম্মান জানানো হচ্ছিল। হঠাৎই পাঁচ ব্যক্তি তাঁর উপর চড়াও হয়। প্রথমে তারা পিটার্সকে বেধড়ক মারধর করে। তার পরে তাঁকে প্রমোদতরী থেকে সমুদ্রে ছুড়ে ফেলে দেওয়া হয়। জানা যাচ্ছে, প্রমোদতরীর কর্মীরা পিটার্সকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে, পিটার্সের অবস্থা এখন স্থিতিশীল। হামলার পরে অভিযুক্তরা প্রমোদতরী ছেড়ে পালিয়ে যায়।

এদিকে গ্রেনাডা অলিম্পিক্স কমিটি এই বিষয় নিয়ে একটি বিবৃতিতে জানিয়েছে, “পিটার্সের উপর এই জঘন্য হামলার নিন্দা করছি। আমরা খবর পেয়েছি এখন পিটার্সের অবস্থা স্থিতিশীল। নিজের দেশে পিটার্সকে এই ঘটনার সম্মুখীন হতে হবে, সেটা আমরা কোনও দিন ভাবিনি।”

আরও পড়ুন:Ishan Kishan: এশিয়া কাপে দলে জায়গা না হওয়া নিয়ে কী বললেন ইশান কিষান?

 

Related articles

বিবাহবার্ষিকী উদযাপনের পরেই হাসপাতালে আলিয়া, কাপুর পরিবারে উদ্বেগ না সুখবর!

অস্ট্রিয়ায় বরফের মাঝে চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন শেষে ফের চর্চায় রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)।...

উধমপুর-রামনগর বাস দুর্ঘটনায় মৃত ১৫,আহত ১৬

সাতসকালে জম্মু ও কাশ্মীরে( Jammu and Kashmir) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। সোমবার সকাল ১০টা নাগাদ উদমপুর জেলার রামনগর-উধমপুর হাইওয়ের ধারে...

মৃত্যুর পর পার ৭ সপ্তাহ, কবরস্থ করা যায়নি আয়োতোল্লা আলি খামেনেইয়ের দেহ

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় ২৮ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (ali al khamenei)। তারপর কেটে...

৮০০ কর্মীকে গ্রেফতার করাতে পারে কমিশন! হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল

বাংলায় বিধানসভা নির্বাচনে অতি সক্রিয় নির্বাচন কমিশন। প্রথম দফা ভোটগ্রহণের আগেই ৮০০ তৃণমূল কর্মীকে গ্রেফতার করাতে পারে কমিশন-...