Sunday, April 12, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বড় ধাক্কা খেলেন পিভি সিন্ধু। চোটের কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনার পদক জয়ী শাটলার।

 

২) শনিবার কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ভারতীয় দলের ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এদিন তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান মোদি। এদিন খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশ প্রতিটি খেলোয়াড়ের জন্য গর্বিত।

৩) দীর্ঘ ১৮ বছরে এই প্রথমবার। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি জায়গা পেলেন না ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায়। শুক্রবার রাতে প্যারিসের দফতর থেকে বর্ষসেরা ফুটবলারের দৌড়ে থাকা ৩০ জন ফুটবলারের যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, তাতে নাম নেই পিএসজির তারকার।

 

৪) এশিয়া কাপে ভারতীয় দলে  সুযোগ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ ঝড়ে পড়েছিল ইশান কিষানের গলায়। তবে দলে জায়গা না হওয়ায় ভেঙে পড়েছেন না কিষান। বরং জানিয়েছেন, কঠোর পরিশ্রম করে ফের জায়গা করে নেবেন ভারতীয় দলে।

 

৫) দুষ্কৃতিদের হাতে নিজের দেশেই আক্রান্ত হলেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন জ্যাভেলিন থ্রোয়ার গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ।  বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সিন্ধু

 

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...