Tuesday, June 23, 2026

Pv Sindhu: চোটের কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সিন্ধু

Date:

Share post:

বড় ধাক্কা খেলেন পিভি সিন্ধু ( PV Sindhu)। চোটের কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপ (World Championship) থেকে ছিটকে গেলেন বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনার পদক জয়ী শাটলার। সূত্রের খবর, প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। কমনওয়েলথ গেমসে ফাইনালে আগে গোড়ালিতে গুরুতর চোট পান টোকিও অলিম্পিক্সের পদক জয়ী শাটলার। ২১ আগস্ট থেকে টোকিওতে শুরু হবে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

জানা যাচ্ছে, সিন্ধুর বাঁ পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে। সুস্থ হতে সময় লাগবে ছয় সপ্তাহ। কমনওয়েলথ গেমসে দুরন্ত ছন্দে ছিলেন সিন্ধু। তাঁকে ঘিরে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ভাল ফলের আশায় ছিল ভারতবাসী। এদিন পিভি সিন্ধুর বাবা পিভি রামানা বলেন, “বার্মিংহাম গেমসেই সিন্ধুর গোড়ালিতে চোট লেগেছে। অসহ্য যন্ত্রণা নিয়েই সেমিফাইনাল খেলেছে। পরে অবশ্য সোনাও জিতেছে। হ্যাঁ, ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না। এটা খুবই হতাশজনক। বেশ ভাল ছন্দে ছিল। সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছে। কিন্তু সব কিছু তো আমাদের হাতে নেই।”

দেশে ফিরে চোটের চিকিৎসা যে শুরু করেছেন সিন্ধু, সেকথাও জানান রামানা। তিনি বলেন, “দ্রুত চোট মুক্ত হওয়াই এখন লক্ষ্য সিন্ধুর। ও সম্ভবত অক্টোবরের ডেনমার্ক এবং প্যারিস ওপেনের জন্য প্রস্ততি নেবে।”

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলেন মোদি

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...