Thursday, April 2, 2026

আজ সন্ধ্যায় পরপর তিন সভায় মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ, রবিবার সন্ধ্যায় বেহালার ম্যান্টনে মধ্যরাতের স্বাধীনতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই বেহালার তৃণমূল কর্মীরা এই অনুষ্ঠান করে আসছেন। গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন দলনেত্রী। তবে তিনি পতাকা তুলবেন না। সন্ধেবেলা অনুষ্ঠান সেরে বেরিয়ে যাবেন। কারণ, এদিন সন্ধ্যায় তাঁর আরও কয়েকটি অনুষ্ঠান রয়েছে। বেহালার পর তিনি যাবেন খিদিরপুর ও শেষে হাজরা মোড়ে। তিনটিই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। নেত্রীর রাজনৈতিক জীবনে বেহালার আলাদা গুরুত্ব রয়েছে। তিনি যখন যাদবপুরের সাংসদ ছিলেন তখন বেহালা ছিল কার্যত বামেদের দুর্গ। তারপর ধীরে ধীরে নিজের হাতে বেহালায় সংগঠন গড়ে তোলেন তিনি। আজ এখান থেকেই ফের বার্তা দেবেন তিনি।

আরও পড়ুন:সম্পত্তিবৃদ্ধি মামলার গেরোয় ফেঁসে গেলেন বিরোধী নেতারাই

 

Related articles

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...