Tuesday, June 23, 2026

প্রয়াত ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা

Date:

Share post:

৬২ বছরেই থেমে গেল শেয়ার বাজারের ‘দ্যা বিগ বুল’-এর হৃদস্পন্দন। প্রয়াত ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা।রবিবার আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন।তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:ভালো আছেন রুশদি, ভেন্টিলেশন থেকে বের করা হল তাঁকে

তাঁর মৃত্যুর কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে গত মাসেই তিনি একাধিক অসুস্থতায় ভুগছিলেন। স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সমস্যা ছিল তাঁর। সম্প্রতি আকাশা এয়ারলাইন্সের উদ্বোধনের সময়ও তাঁকে হুইলচেয়ারে বসে থাকতেই দেখা গিয়েছিল।

ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ বলা হয় রাকেশকে। বলা হয়, তিনি শেয়ার বাজারে বিনিয়োগে কখনওই ভুল করতেন না। যেই শেয়ারই কিনতেন, তাতে সোনা ফলত। সম্প্রতিই তিনি একটি সংস্থার শেয়ার কিনেছিলেন। এরপরই তরতরিয়ে ওঠে সেই সংস্থার শেয়ার। একদিনেই প্রায় ২০০ কোটিরও বেশি লাভ করেছিলেন তিনি। বিনিয়োগকারী ছাড়াও তিনি অ্যাপটেক লিমিটেড ও হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। একাধিক সংস্থার ডিরেক্টরও ছিলেন তিনি।
মাত্র ৫০০০ টাকা হাতে নিয়ে ১৯৮৫ সালে শেয়ার মার্কেটে প্রবেশ করেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। সেখান থেকে নিজেই তৈরি করে নিয়েছিলেন অগ্রগতির রাস্তা। একাধিক শিল্প ও বাণিজ্যে তিনি বিনিয়োগ করেছিলেন। সম্প্রতিই ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রাকেশ ঝুনঝুনওয়ালার সম্পত্তির পরিমাণ আনুমানিক সাড়ে ৫০০ কোটি।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...