Wednesday, June 24, 2026

সেটিং কটাক্ষে বিরোধীদের তুড়ি মেরে উড়িয়ে দিলেন মমতা

Date:

Share post:

অগাস্টের শুরুতেই দিল্লি গিয়েছিলেন মমতা। তা নিয়ে সেই সময় বাম-কংগ্রেসের বক্তব্য ছিল, তৃণমূল নেত্রী সেটিং করতে দিল্লি গিয়েছেন। সেই অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে রবিবার মমতা বলেছেন, ‘সেটিং করতে যাইনি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে বৈঠক করতে গিয়েছিলাম। রাজ্যের টাকা চাইতে যাব না?’বেহালায় একটি কর্মসূচিতে অংশ নিয়ে মখ্যমন্ত্রী বলেন, ‘প্রতি ভোটের আগে কেষ্টকে গৃহবন্দি করে রাখা হয়। একটা ভোটেও ওকে বের হতে দেওয়া হয়নি। ওর বাড়িতে তো তাণ্ডব চালিয়েছে সিবিআই।’ ‘অনুব্রতকে কেন গ্রেপ্তার করা হল? কেষ্ট কী করেছিল?’ সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘বিজেপি যাই বলুক না কেন, গায়ে হাত দেবেন না।’

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...