Saturday, June 27, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে আপ্লুত হিমা-নিখাতরা, মোদিকে অসমের গামছা উপহার হিমার

Date:

Share post:

শনিবারই কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) অংশগ্রহণ করা ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সদ‍্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসে ২২টি সোনা-সহ ৬১টি পদক জিতেছেন ভারতের ক্রীড়াবিদরা। শনিবার তাঁদের সঙ্গে দেখা করে সম্মান জানান মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে খুশি নিখাত জারিন, হিমা দাস, মীরাবাই চানু, লক্ষ্য সেন, হরমনপ্রীত কৌররা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রত্যেকেই নিজেদের মতো করে কোনও না কোনও উপহার দিয়েছেন তাঁকে। আর পরে সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানান নিখাত জারিন, মীরাবাই চানু হিমা দাসরা।

২০২২ কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে সোনা জিতেছেন নিখাত জারিন। প্রধানমন্ত্রীর হাতে এক জোড়া বক্সিং গ্লাভস তুলে দেন তিনি। এই নিয়ে টুইটারে নিখাত জারিন লেখেন, “সমস্ত বক্সারদের সই করা গ্লাভস প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পেরে আমি আপ্লুত। দেশকে গর্বিত করা সতীর্থ ক্রীড়াবিদদের সঙ্গে একটা দারুণ দিন কাটালাম।”

২০২২ কমনওয়েলথ গেমসে ব‍্যাডমিন্টনে সোনা জিতেছেন লক্ষ‍্য সেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে লিখেছেন,” আমাদের কঠোর পরিশ্রম এবং সাফল্যকে সম্মান জানানো এবং উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী।”

স্প্রিন্টার হিমা দাস পদক পাননি কমনওয়েলথ গেমস। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর রাজ্য অসমের বিখ্যাত গামছা তুলে দেন। সঙ্গে লেখেন, “প্রধানমন্ত্রীর থেকে আশীর্বাদ পেয়ে গর্বিত। তাঁর হাতে অসমের সমস্ত মানুষের তরফে থেকে গামছা তুলে দিলাম।”

আরও পড়ুন:বৃষ্টির জন‍্য ভেস্তে গেল এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসির প্রস্তুতি ম‍্যাচ

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...