Saturday, April 4, 2026

অতি বাড় বেড়ো না: সম্পত্তির প্রসঙ্গ তুলে নাম না করে শুভেন্দুকে বিস্ফোরক আক্রমণ মমতার

Date:

Share post:

তোমার কটা বাড়ি? কটা গাড়ি? কটা পেট্রোল পাম্প? – রবিবার সন্ধেয় বেহালার ম্যানটনের অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তীব্র আক্রমণ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সরাসরি বলেন, “মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম, সেই গদ্দার এখন শুধু হুমকি দিচ্ছে”।

শুভেন্দু অধিকারীকে নিশানা করে একের পর এক তোপ দাগেন তৃণমূলনেত্রী। বলেন, “বলছে, এই তো দিল্লি গিয়ে ৫০ জনের নাম দিয়ে এসেছি। হুমকি দিয়ে বলছে, একে গ্রেফতার কর, ওকে গ্রেফতার কর। এত বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে।”

শুভেন্দু সম্পত্তির প্রসঙ্গ তুলে মমতা পাল্টা বলেন, “আমি যদি জিজ্ঞেস করি, তোমার কটা বাড়ি? কটা গাড়ি? কটা পেট্রোল পাম্প? কটা ট্রলার? কী করেছ মুর্শিদাবাদে-মালদায়-মেদিনীপুর-ঝাড়গ্রাম-বাঁকুড়া-পুরুলিয়ায়? সব চাকরি তো তুমিই দিয়েছ বাবা! আর এখন, যত দোষ, নন্দ ঘোষ। বেরোবে, বেরোবে, বেরোবে। আজকে অনেকেই বলছে তো, যে টাকা নিয়েছ তা ফিরিয়ে দাও। এরাই কি না আজ অন্যের সম্পত্তির হিসেব চায়।”

বিরোধী দলনেতাকে ‘মীরজাফর-গদ্দার’ বলে উল্লেখ করে মমতা বলেন, “কে সেটিং করেছিল নন্দীগ্রামে? যান এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন। লক্ষ্মণ শেঠকে জিজ্ঞেস করুন। আমি রাস্তায় পড়েছিলাম। সব দেখেছি। কিন্তু কিছু বলতে পারিনি। প্রশংসা করেছি। কারণ নিজের বিষ নিজে হজম করতে হয়েছিল তো। তখন আমাদের দলে ছিল। তৃণমূল কংগ্রেস গঠনের সময় কিন্তু দলে ছিল না। পরে এসেছে। ভোটের ঠিক আগে গদ্দারি করে পালিয়েছে।”

আরও পড়ুন- ঝাড়খণ্ডকে ভাঙার ষড়যন্ত্র রুখেছি, বিজেপির হাতছাড়া বিহার: তীব্র কটাক্ষ মমতার


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...