Saturday, April 4, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নজরদারি রেড রোডে, কলকাতা জুড়ে নাকা চেকিং

Date:

Share post:

গত দুবছর অতিমারির কারণে সেভাবে পালন করা না গেলেও, ৭৫তম বছর উপলক্ষ্যে এবার স্বাধীনতা দিবস (Independence Day) পালন হবে যথাযথ মর্যাদায়। ওই দিন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এবং নাশকতা আটকাতে তৎপর পুলিশ-প্রশাসন। এক নজরে দেখে নেওয়া যাক, ১৫ অগাস্ট সকাল থেকে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকছে।

লালবাজার সূত্রে খবর,
• রেড রোডকে (Red Road) প্রধানত *১৪টি জোনে ভাগ* করা হয়েছে।
• প্রত্যেক জোনের দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার।
• ডেপুটি কমিশনার পদমর্যাদার সেই অফিসারদের সাহায্যে থাকবেন অ্যাসিসটেন্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা।
• সকাল থেকে রেড রোড সংলগ্ন এলাকায় ১২০০ পুলিশ(Police) কর্মী মোতায়েন থাকবেন।
• ওই পুলিশকর্মীদের নেতৃত্ব দেবেন ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার।
• অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা থাকছেন রেড রোড চত্বরে।
• ওই চত্বরে নজরদারির জন্য ৬টি ওয়াট টাওয়ার তৈরি করা হয়েছে।
• ৩টি ক্যুইক রেসপন্স টিমের গাড়ি থাকছে।
• ৯টি টহলদারি ভ্যানও থাকছে ধর্মতলার বিভিন্ন জায়গায়।
কলকাতা পুলিশের স্পেশ্যাল কমান্ড বাহিনী প্রস্তুত থাকছে তিন জায়গায়।

শনিবার থেকেই ১৯ টি পুলিশ পিকেট ও শহরের বিভিন্ন জায়গায় ২৩ টি নাকা চেকিং পয়েন্ট তৈরি করা তল্লাশি অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ। কলকাতার বিভিন্ন বাজার, মেট্রো স্টেশন চত্বর, অফিস চত্বর, ধর্মস্থান সহ একাধিক জায়গায় রবিবার রাত থেকেই নজরদারি করবে নজরদারির চালাবে কলকাতা পুলিশ।

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...