Friday, April 3, 2026

ভালো আছেন রুশদি, ভেন্টিলেশন থেকে বের করা হল তাঁকে

Date:

Share post:

শারীরিক অবস্থার উন্নতি হল বিখ্যাত লেখক সলমন রুশদির। তবে হামলার পর তাঁকে ভেন্টিলেটরে রাখা হলেও, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি কথাও বলতে পারছেন। এমনটাই জানিয়েছেন লেখকের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি।

আরও পড়ুন:এসপ্ল‍্যানেড মৌলালি জয়কালী, উৎপল সিনহার কলম

হামলার কারণে ‘দ্য স্যাটানিক ভার্সেসে’র লেখক একটি চোখ হারাতে পারেন বলে আগে জানিয়েছিলেন তাঁর এজেন্ট। রুশদির হাতের স্নায়ুও ছিঁড়ে গিয়েছে। তাঁর যকৃৎ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছিল। তবে ভেন্টিলেটর থেকে রুশদিকে বার করা হলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

শুক্রবার নিউ ইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইনস্টিটিউসনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় হামলা চালানো হয় রুশদির উপর। হামলাকারীরা কয়েক সেকেন্ডের মধ্যে বেশ কয়েক বার ছুরির কোপ বসায় লেখকের ঘাড়ে-বুকে-পেটে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এর পর রুশদিকে হেলিকপ্টারে করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...