Saturday, April 4, 2026

Bengali Sweet: স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে বাংলার মিষ্টিতে এবার তেরঙ্গার ছোঁয়া

Date:

Share post:

ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি (75th Indian Independence day) উপলক্ষে সারাদেশ সেজে উঠেছে জাতীয়তাবাদের তিন রঙা আবেগে। বাদ পড়ল না বাঙালির প্রিয় মিষ্টিও। ৭৫ বছরের স্বাধীনতা দিবস (Independence day) উপলক্ষ্যে স্পেশাল মিষ্টি (Special sweet) তৈরি হল বাংলার বুকে।

পাহাড় থেকে সমুদ্র ভাসছে আজ স্বাধীনতার রঙে। বড় বড় স্থাপত্য থেকে শুরু করে ছোটখাটো দোকান বাজার , সর্বত্রই আজ গেরুয়া, সাদা আর সবুজের বন্যা। ভোজনরসিক বাঙালির পাতে সেই ছোঁয়া মিলবে না তাও কি হয়? কলকাতার (Kolkata) বিখ্যাত বেশ কিছু মিষ্টির দোকানে তৈরি হয়েছে তেরঙ্গা মিষ্টি। নরম পাকের মিষ্টি বা কড়া পাকের সন্দেশ এমনকি রসগোল্লাতেও (Rasogolla) মিশেছে জাতীয় পতাকার (National flag) রং। কোথাও লোভনীয় নরম পাকের সন্দেশের মধ্যে রয়েছে আমের মিষ্টি পুর যার রং গেরুয়া। সাদা সন্দেশকে মোড়া রয়েছে সবুজ মোল্ডে। দেখলে চোখ ফেরানো যাবে না।

কড়া পাকের সন্দেশে আবার ৭৫ বছরের স্বাধীনতার শুভেচ্ছা বার্তা লেখা রয়েছে। এখানেই শেষ নয়, পেস্তার গুঁড়ো, আমের রস এবং রসমালাই দিয়ে তৈরি রসের মিষ্টিতেও পতাকার রঙের ছোঁয়া। আর বাঙালি প্রিয় সাদা রসগোল্লা তো পুরোপুরি তিন রঙে রঙিন হয়ে উঠেছে। আপাতত এই মিষ্টির প্রেমে মজেছেন শহরবাসী। ক্রেতাদের আগ্রহ দেখে খুশি বিক্রেতারাও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...