Saturday, March 21, 2026

‘‘জানতাম দিদি পাশে থাকবেন ’’, অনেকটাই চাঙ্গা অনুব্রত !

Date:

Share post:

২৪ ঘণ্টা আগেই বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের সভা থেকে অনুব্রতকে নিয়ে বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সোমবার আইনজীবী মারফত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জানিয়ে দিলেন, ‘‘জানতাম দিদি পাশে থাকবেন ।’’

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আইন আইনের পথে চলবে বললেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন অনুব্রতকে । সোমবার স্বাধীনতা দিবসের দিন আইনজীবীর মাধ্যমে তারই পাল্টা কৃতজ্ঞতা স্বীকার করলেন বীরভূমের এই দাপুটে নেতা ।
প্রায় এক দশকের বেশি সময় ধরে বীরভূমের জেলা সভাপতি তিনি । দক্ষ সংগঠক বলে পরিচিত ৷ সবচেয়ে বড় কথা তাঁর নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দল বীরভূম জেলায় দাঁত ফোটাতে পারেনি ।

এই মুহূর্তে সিবিআই (CBI) হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের সঙ্গে আদালতের নির্দেশে নিয়মিত দেখা করছেন তাঁর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা । এই দিনও তাঁর সঙ্গে দেখা করতে যান তিনি । বেশ কিছুক্ষণ অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলে বেরিয়ে তাঁর আইনজীবী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় অনেকটাই চাঙ্গা অনুব্রত মণ্ডল । এই মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ তিনি, এই অবস্থাতেই সিবিআই হেফাজতে রয়েছেন তিনি ৷
আইনজীবী মারফতই অনুব্রত মণ্ডল দাবি করেছেন, তিনি নির্দোষ । সিবিআই অন্যায়ভাবে তাঁকে গ্রেফতার করেছে । পাশাপাশি তিনি এও জানিয়েছেন, তিনি জানতেন দলনেত্রী (মমতা) তাঁর পাশে থাকবেন । এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকায় তিনি খুশি ।

 

Related articles

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...

বাংলার নির্বাচনে প্রথম দফার জন্যেই ১৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন

এদিকে পুলিশ-প্রশাসনে রদবদল, আরেক দিকে একের পর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করছে নির্বাচন কমিশন (Election Commission)। শুধুমাত্র...

যুদ্ধের প্রভাব ভারতের জলে: শতকরা ১১ টাকা বাড়ল বোতলবন্দি জলের দাম

তেলের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার। জ্বালানির দাম বাড়ায় যেভাবে নিয়ন্ত্রণের অভাব কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস...