Wednesday, June 24, 2026

ব্যারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধার্ঘ্য নিবেদন রাজ্যপালের

Date:

Share post:

গোটা দেশজুড়ে পালিত হচ্ছে দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। সারা দেশ জুড়ে আজাদি কি অমৃত মহোৎসব কর্মসূচি পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে দিল্লির লালকেল্লা থেকে শুরু করে রাজ্যের রেড রোড এমনকি প্রত্যেকটি জেলায় জেলায় এই স্বাধীনতা দিবস বিশেষভাবে পালন করা হচ্ছে। সোমবার সকালে ব্যারাকপুরের গান্ধী ঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল গণেশন এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যপাল গান্ধী ঘাটে থাকা মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে এদিন পুষ্প অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর অবদান উল্লেখ করেন এবং স্বাধীন ভারতের প্রতি আমাদের দায়িত্ব পালনের বার্তা দেন।

পরবর্তীতে এখানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। গান্ধীঘাটে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু স্কুল পড়ুয়াও। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ মত বিনিময় করেন রাজ্যপাল গনেশন।

স্বাধীনতার অমৃত মহোৎসবে তিনি ব্যারাকপুরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে এবং গান্ধী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে জানান।

অন্যদিকে আজ রেড রোডে ফের বছর দয়েক আগের পুরনো ছবি ফিরে এসেছে । সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ রেড রোডকে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে বারোটি ট্যাবলো থাকছে আর সেই ট্যাবলোর মধ্যে রাজ্যের জনকল্যাণমূলক সমস্ত প্রকল্পগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের ছবি হাতে পদযাত্রায় পা মিলিয়েছে স্কুল পড়ুয়ারা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...