Wednesday, June 24, 2026

মা হতে চলেছেন বিপাশা বসু!বেবিবাম্পের ছবি শেয়ার করে লিখলেন ‘দুগ্গা দুগ্গা’

Date:

Share post:

অনেকদিন থেকে বি-টাউনে গুঞ্জন উঠেছিল। বঙ্গসুন্দরী যদিও সেইসময়ে মুখে কুলুপ এঁটেছিলেন। শেষমেশ স্বাধীনতা দিবসের পরের দিন জল্পনাকে সত্যি করে ‘মা’ হওয়ার সুখবর দিলেন বঙ্গতনয়া। সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্প নিয়ে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে শেয়ার করলেন প্রেমমাখা ছবি।

আরও পড়ুনঃএবার নয়া ভূমিকায় বড় পর্দায় নচিকেতা, কী রূপে দেখা যাবে!

মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে শেয়ার করলেন বেবিবাম্পের ছবিও। সঙ্গে লিখলেন মিষ্টি কিছু কথা। খুশির দিনে মা দুর্গাকেও স্মরণ করতেও ভুল হল না তাঁর। সাদা রঙের বয়ফ্রেন্ড শার্টের ফাঁকে উঁকি দিচ্ছে বলিউডের বিপসের বেবিবাম্প। স্বামী করণ সিং গ্রোভার চুমু খাচ্ছেন তাঁর বেবিবাম্পে। বিপাশার চোখ বন্ধ। আর এভাবেই নতুন অতিথিকে স্বাগত জানাচ্ছেন দু’জনে।

ছবির ক্যাপশনে বিপাশা লেখেন, ‘জীবনে একটি নতুন সময়, একটি নতুন পর্ব, সর্বোপরি নতুন আলো আসতে চলেছে। আমাদের নিজেদের জীবনটাকে পরিপূর্ণ করে তুলছি এবং গুছিয়ে নিচ্ছি। এতদিন আমরা দু’জন ছিলাম। এখন তিনজন হয়ে যাব।’ সবশেষে বাঙালি মায়েদের মতোই সন্তানের মঙ্গলকামনা করে দুগ্গা দুগ্গা লেখেন অভিনেতা।

প্রসঙ্গত, ২০১৫ সালে একটি ছবির শুটিংয়ে প্রথম করণের সঙ্গে পরিচয় হয় বঙ্গতনয়া বিপাশার। সেই পরিচয়ই দ্রুত প্রণয়ের গভীরতা পায়। ২০১৬ সালে বাঙালি রীতি-নীতি মেনে করণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন  বঙ্গতনয়া। বি-টাউনের অন্যতম সুখী দম্পতি হিসেবেই পরিচিত তাঁরা।  যত দিন গিয়েছে তত মজবুত হয়েছে তাঁদের সম্পর্ক। এই বছরই বিবাহিত জীবনের ছ’বছর পার করেছেন তাঁরা। এর মধ্যেই আসতে চলেছে নতুন অতিথি। বসু-গ্রোভার পরিবারে এখন শুধুই আনন্দের আমেজ।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...