Tuesday, June 23, 2026

ফুটবলে কিক-অফ করে ডুরান্ড কাপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

জমজমাট যুবভারতী ক্রীড়াঙ্গন। মঙ্গলবার, বিকেলে ফুটবলে কিক-অফ করে ডুরান্ড কাপের (Durand Cup) সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে ঢুকতেই বিউগল বেজে ওঠে।

এরপরে সেনাবাহিনী-সহ বিভিন্ন ব্যান্ডের প্রদর্শনী হয়। সঙ্গীত পরিবেশন করেন পাপন, রুবেল-সহ তারকা শিল্পীরা। এরপরে, মাঠে নেমে ফুটবলে কিক-অফ করে ডুরান্ড কাপের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি যান ট্রফির কাছে। সেখানে আলোকচিত্রীদের আবদার মেনে ছবিও তোলেন মমতা। খানিকক্ষণ স্টেডিয়ামে থেকে খেলোয়াড়দের সঙ্গে দেখা করে মাঠ ছাড়েন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে ‘জনহীন’ নকশালপন্থী মহিলা সংগঠনের পথসভা


 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...