Saturday, February 21, 2026

Fire at Writers Building : মহাকরণে আগুন, গুরুত্বপূর্ণ নথি নষ্ট হবার আশঙ্কা

Date:

Share post:

ভর সন্ধ্যায় মহাকরণে আগুন। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ মহাকরনের ৫ পাঁচ নম্বর গেটের ভেতরে আগুন ধরে যায়। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের অধীনস্থ এনআরআই দফতরের ঘরে এই আগুন লাগে বলে জানা যাচ্ছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বেশ কিছু জরুরি নথিপত্র নষ্ট হয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। ভর সন্ধ্যায় বাংলার পুরনো প্রশাসনিক সদরে এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর কলকাতায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় গেছে দমকলের তিনটি ইঞ্জিন। সূত্রের খবর, এদিন সন্ধ্যা ৬ টায় নাগাদ প্রথম আগুন লাগার কথা জানা যায়। প্রায় দেড় ঘণ্টা পর ৭টা ৩৫ মিনিট নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, মুখ্যসচিব হরে কৃষ্ণ দ্বিবেদী। এদিকে এই ঘটনা ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। দমকল সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ঘরে ল্যাপটপ খোলা ছিল। ল্যাপটপ শর্ট হয়ে গিয়ে কোন ভাবে আগুন লাগতে পারে।

আরও পড়ুন- গরুপাচার মামলায় এবার সুকন্যাকে জিজ্ঞাসাবাদ! বুধবারই বোলপুর যাওয়ার সম্ভাবনা সিবিআইয়ের

spot_img

Related articles

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, দলে বদল অস্কারের

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...