Saturday, April 4, 2026

‘খেলা হবে’ দিবসে “শুভেন্দু”র কোমরে দড়ি তৃণমূলের

Date:

Share post:

‘খেলা হবে’ দিবসে রাস্তায় নামলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ২৮ নম্বর ওয়ার্ডে পুরপিতা ও ব্লক সভাপতি অয়ন চক্রবর্তীর নেতৃত্বে মানিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল হয়।শুভেন্দু সাজিয়ে, কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হয়। প্রশ্ন তোলা হয়, নারদে সিবিআই এফআইআর নাম আছে শুভেন্দুর। সারদা মামলাতেও তিনি অভিযুক্ত। অথচ দলবদলু শুভেন্দুকে কেন গ্রেফতার করবে না সিবিআই? সেই প্রশ্নও ‘খেলা হবে’ দিবসের মিছিল থেকে বারবার তোলা হয়।এর সঙ্গে মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রের জনবিরোধী সব নীতির বিরুদ্ধে শ্লোগানে মুখর হয়ে ওঠে মিছিল। গত রবিবার বেহালার ম্যান্টন থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ১৬ অগাস্ট থেকে আন্দোলন আবার শুরু হবে। খেলা হবে দিবস। মিছিল, মিটিং, প্রতিবাদ, প্রতিরোধ, কাজকর্মও করবেন।… রাস্তায় নামতে হবে। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। তাই নতুন করে আরেকটা রাজনৈতিক যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধটা হবে খেলা হবে দিবস থেকে। খেলা হবে, সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন। একটু খেলাধূলা করবেন। খেলতে খেলতে রাস্তায় মিছিল করুন না… ভাল লাগবে।” সেই নির্দেশ মেনে রাজ্যের একাধিক জায়গায় মঙ্গলবার শাসক দলের নেতা-নেত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছেন। মিছিলের উদ্দেশ্য এক, কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতার প্রশ্নে সরব হওয়া। মূল্যবৃদ্ধির মতো বিষয়ে বারবার সরব হলেও কেন্দ্রীয় সরকার চুপ। কোনও ব্যবস্থা নিচ্ছে না। এরই প্রতিবাদে আজ রাস্তায় নেমেছে শাসক দল।২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী জানিয়েছেন, সাধারণ মানুষের ইস্যুগুলি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে বিজেপি ৷

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...