Saturday, April 4, 2026

এবার নয়া ভূমিকায় বড় পর্দায় নচিকেতা, কী রূপে দেখা যাবে!

Date:

Share post:

জীবনমুখী গান, প্রতিবাদী ভাষা, মন কেড়ে নেওয়া সুর- সব মিলিয়ে যুব প্রজন্মের এক সময়ের হার্ট থ্রব নচিকেতা। এখনও তাঁর ভক্ত সংখ্যায় ভাঁটা পড়েনি। গান গাওয়া, লেখা, সুর- এই সবের পাশাপাশি ছোট-বড় পর্দাতে টাইটেল সং থেকে সঙ্গীত পরিচালনা করেছেন নচিকেতা। তবে, একেবারে অন্য রূপে দেখা যাবে তাঁকে। তাঁর লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবি। কাহিনীকার নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) গল্প নিয়ে তৈরি হয়েছে বাংলা ছবি ‘আজকের শর্টকাট’।

‘আজকের শর্টকাট’ ছবির (Film) ছবিটির পরিচালক সুবীর মণ্ডল। এই ছবির মাধ্যমেব প্রথম টলিউডে পা রাখবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। স্বাধীনতা দিবসে প্রকাশ পেয়েছে ছবির পোস্টার। কাহিনীকারের পাশাপাশি এই ছবির সঙ্গীত পরিচালকও নচিকেতা। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), গৌরব চক্রবর্তী (Gourab Chakraborty), সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক। থাকছেন চন্দন সেন, সুমন্ত মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, শঙ্কর দেবনাথ, অনিন্দিতা বসু। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুগত সিংহ। ‘করমন্ডল প্রোডাকশন’-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।

বাংলাদেশ থেকে প্রায় প্রতি দিন ভারতে চিকিৎসা করাতে আসেন অনেকে। তাঁদের নিয়েই এই গল্প। বাংলাদেশ থেকে আসা এক তরুণীর চরিত্রে অভিনয় করছেন অপু। তাঁর আলাপ হবে গৌরবের সঙ্গে। তিনি স্বচ্ছল বহুতলের বাসিন্দা। সেই চরিত্র রয়েছেন গৌরব। ছবির মুখ্য চরিত্র বিশু বস্তির ছেলে। তাঁর ঝুপড়ির পাশেই গৌরবের বহুতল। নির্দিষ্ট সময়ের পরে সমান্তরাল খাতে কীভাবে বইবে দুই ভিন্ন মেরুর বাসিন্দার জীবন- সেটা ধরেই এগিয়েছে গল্প। বিধাননগর, রাজারহাট, নিউটাউনে ছবির শ্যুটিং হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...