Tuesday, March 24, 2026

রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে ‘জনহীন’ নকশালপন্থী মহিলা সংগঠনের পথসভা

Date:

Share post:

তাদের গণতান্ত্রিক আন্দোলনে সমর্থন প্রায় নেই। সেই কথা আরও একবার প্রমাণ পেল মঙ্গলবারে কলেজ স্ট্রিটে (Collage Street) নকশালপন্থী মহিলা সংগঠনগুলির পথসভায়। তিস্তা শিতলবাদ, কল্পনা মাইতি, জয়িতা দাসের মতো রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে কলেজ স্ট্রিট মোড়ে একটি পথসভার আয়োজন করে ফেমিনিস্ট ইন রেজিস্টেন্স, ভারত বিপ্লবী মহিলা সংগঠন, মানবী-সহ নকশালপন্থী মহিলা সংগঠন। কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তায় বিকেল ৫টা নাগাদ এই পথসভায় শ্রোতা-বক্তা মিলিয়ে সংখ্যা ২০ থেকে ২২জন। সভার দাবি তিস্তা শিতলবাদ (Tista Shitalbad), কল্পনা মাইতি (Kalpana Maiti), জয়িতা দাসের (Jayita Das) মতো রাজনৈতিক বন্দিদের মুক্তি। যদিও সভামঞ্চ থেকে এদের মুক্তির দাবির কথা তেমনভাবে শোনা গেল না। অন্যান্য বামপন্থী গণসংগঠনগুলিকে হামেশাই দেখা যায় ওই জায়গায় সভা করতে এবং ব্যস্ত রাস্তা হওয়ায় স্বাভাবিকভাবেই উৎসুক মানুষদেরও দেখা যায় সেই সভাগুলিকে ঘিরে। কিন্তু নিজেদের দাবির কথা সুস্পষ্টভাবে বোঝাতে ব্যর্থ এই সংগঠনগুলির সভায় সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়েনি স্বাভাবিকভাবেই।

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরোধিতায় প্রবল জনসমর্থন দেখা যায় এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সভা বা মিছিলে। এমনকী, বিধানসভায় শূন্য় হলেও কংগ্রেস বা বামেদের কেন্দ্রবিরোধী আন্দোলনের সভা বা মিছিলেও সাধারণ মানুষের সাড়া নজরে পড়ে। কিন্তু নকশালপন্থী সংগঠনগুলির নিজেদের নির্দিষ্ট দাবি সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছনোর ব্যর্থতাতেই কার্যত ফাঁকা ময়দানে জনগণহীন গণআন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।

আরও পড়ুন- রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস উদযাপন,অলিম্পিকের যোগ্যতা অর্জনই লক্ষ্য অচিন্ত্যর


 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...