Saturday, April 4, 2026

উপত্যকায় ফের কাশ্মীরি পন্ডিতকে গুলি করে খুন করল জঙ্গিরা

Date:

Share post:

ফের একবার ভূস্বর্গে টার্গেট করা হলো কাশ্মীরি পন্ডিতদের। স্বাধীনতা দিবসের পরদিন জঙ্গি হামলায় মৃত্যু হল এক কাশ্মীরি পন্ডিতের(Kashmiri pandit)। গুরুতর আহত আরও একজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) সোপিয়ানের চটিগ্রাম এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কাশ্মীরি পন্ডিতের নাম সুনীল কুমার। আহত হয়েছেন তাঁর ভাই পিন্টু কুমার। এক আপেল বাগানে এই দুই ভাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন সুনীল। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ পিন্টুকে দ্রুত হাসপাতালে যাওয়া হয়। আপাতত জঙ্গিদের খোঁজে গোটা এলাকার ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রীতিমতো রক্তাক্ত হয়ে উঠেছে উপত্যকা। গত বৃহস্পতিবার রাজৌরি টাউন থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সেনাবাহিনীর (Indian Army) একটি ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সেই ঘটনায় দুই আত্মঘাতী জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি শহিদ হয়েছেন ৩ সেনা জওয়ান। রবিবার নৌহাটায় এক পুলিশকর্মী নিহত হন। তার আগে গত সপ্তাহের শেষে মৃত্যু হয় এক পরিযায়ী শ্রমিকের। সোমবার শ্রীনগর ও বুদগামে দু’টি গ্রেনেড হামলার খবর পাওয়া গিয়েছে। আর এবার সোপিয়ানের কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করল জঙ্গিরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...