Wednesday, June 24, 2026

ওয়াশিংটন সুন্দরের চোট, জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার শাহবাজ, খুশি লক্ষ্মী

Date:

Share post:

বড় খবর। আসন্ন জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ( India Team) সুযোগ পেলেন বাংলার তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ। ঘরোয়া ক্রিকেটে লাগাতার অসাধারণ পারফর্মেন্সের পুরষ্কার পেলেন শাহবাজ। ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে নেওয়া হল শাহবাজ আহমেদকে। শাহবাজের ভারতীয় দলে সুযোগ হওয়ায় খুশি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা।

ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে কাঁধে চোট পান ওয়াশিংটন সুন্দর। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলে ছিলেন তিনি। কিন্তু চোট পেয়ে ছিটকে যান ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় সুযোগ পেলেন শাহবাজ।

ভারতীয় দলে সুযোগ পেয়ে উচ্ছসিত শাহবাজ। এদিন তিনি বলেন,” খুবই ভালো লাগছে। সবার কাছেই আশা থাকে দেশের জার্সি পড়ে খেলার। ভারতীয় দলে সুযোগ পেলে নিজের সেরাটা দেব। নিজের ১০০ শতাংশ উজার করে দেব। আরসিবির হয়ে খেলার সময়, বাংলার হয়ে খেলার সময় যা যা শিখেছি, তা উজার করে দেব।”

শাহবাজের ভারতীয় দলে ডাক পাওয়া খুশি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। তিনি বললেন, “অনেক দিন পর বাংলার কোনও ক্রিকেটার ভারতীয় দলে ডাক পেল। ফাঁড়া কাটল। আশা করব ও ম্যাচ খেলার সুযোগ পাবে, নিজেকে প্রমাণ করতে পারবে।”

২০২২ আইপিএলে শাহবাজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন। ১৬ ম্যাচে ২১৯ রান ও চারটি উইকেট নিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে ১৮ ম্যাচে ৪১ এর ব্যাটিং গড় ও ১৯ এর বোলিং গড় রয়েছে শাহবাজের।

আগামী বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে নামবে টিম ইন্ডিয়া। এরপর শনিবার ও আগামী সোমবার বাকি দুই ওয়ানডে খেলবে ভারত।

আরও পড়ুন:কী করলে উঠবে AIFF থেকে নির্বাসন? উত্তর দিয়েছে FIFA

 

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...