Wednesday, June 24, 2026

ভূস্বর্গে বাস দুর্ঘটনায় নিহত ৬ জওয়ান, শোকপ্রকাশ মমতা-অভিষেকের

Date:

Share post:

উপত্যকায় দুর্ঘটনার কবলে ভারতীয় সেনা জওয়ানদের বাস। নদীতে পড়ল বাস। ঘটনায় ছয় জওয়ানের মৃত্যু হয়েছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে ছিলেন ৩৯ জন। মঙ্গলবার ভারতীয় সেনা জওয়ানদের বাসটি চন্দনওয়ারি থেকে পহেলগ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:জম্মু ও কাশ্মীরে নদীতে পড়ে নিহত ৬ জওয়ান, আহত বহু

টুইটারে মমতা লেখেন, “পাহেলগামের দুর্ঘটনা বেদনাদায়ক। এই দুর্ঘটনায় আমাদের দেশ অনেক সাহসী আইটিবিপি জওয়ান এবং পুলিশ কর্মীকে হারিয়েছে।” মুখ্যমন্ত্রী নিহত জওয়ানদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি কর্তব্যরত অবস্থায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, “জম্মু ও কাশ্মীরের পাহেলগামে দুর্ঘটনায় দুঃখিত। এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক জওয়ান এবং পুলিশ কর্মীকে হারিয়েছি। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।” তিনি একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাসে ৩৭ জন ITBP জওয়ান এবং জম্মু কাশ্মীর পুলিশের দুই কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে। দিল্লিতে ITBP-র মুখপাত্র বলেন, “বাসে ৩৯ জন সুরক্ষাকর্মী ছিলেন। বাসটির ব্রেক ফেল হয়ে তা নদীর ধারে পড়ে যায়।”

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...